শিরোনামঃ
বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীকে মা°র°ধ°র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের উত্তেজনা তিন দিনেই উঠে গেল নতুন সড়কের পিচ, সংস্কারকাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী বরিশালে সহপাঠীর বডি স্প্রের গন্ধে ১৪ শিক্ষার্থী অসুস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা। গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যমুনা লাইনের বাস, আহত ১০ স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে বাংলাদেশ ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সম্মতি নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে দায় নিতে হবে, আসবে আইনের আওতায় দেশের বাজারে কমল স্বর্ণের গহনার দাম একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বরিশালে সাবেক প্যানেল মেয়র মামা খোকন গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, June 23, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বরিশালে সাবেক প্যানেল মেয়র মামা খোকন গ্রেপ্তার

বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য, সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২২ জুন) সকালে নগরীর নাজিরা পুল এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নাজিরা পুল এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম খোকনকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। তিনি বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি আইনজীবী হিসেবেও পরিচিত মুখ মামা খোকন। তিনি বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo