শিরোনামঃ
দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে বরিশালে থানায় হামলা ও ভাঙচুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৮ বৃষ্টিতে ধসে পুকুরে মীরগঞ্জ-মুলাদী সড়ক, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় ৪ উপজেলা বৈরী আবহাওয়ায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র থানার গ্রিল ভেঙে পালালেন হাসিনা একাধিক ছেলের সাথে সম্পর্ক রাখায় মেয়েকে খুন করে বস্তা বন্দি করলেন বাবা-মা  রেজাল্ট প্রকাশের আগেই না ফেরার দেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া মানুষের দুর্দিনে রাজনীতির সবচেয়ে বড় পরিচয় হলো জনগণের পাশে থাকা: জামায়াতে আমির ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহবায়ক কমিটি ঘোষণা 

দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 11, 2026,
  • 30 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে

 

দেশের ৪টি নদীর পানি ৬টি জেলার বিভিন্ন পয়েন্টে এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দীর্ঘস্থায়ী বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার (১১ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।

তিনি জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে কোথাও কোথাও সাময়িক বন্যা দেখা দিতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নিচু এলাকাও এ সময় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পানি পরিমাপ স্টেশনের মধ্যে ৫৭টিতে নদ-নদীর পানি বাড়ছে, ৬৪টিতে কমছে এবং ছয়টিতে অপরিবর্তিত রয়েছে। এছাড়া, তিস্তা, কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর কয়েকটি স্টেশনে পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo