শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বোনকে ইভটিজিং, বিচার চাওয়ায় তিন ভাইকে কোপাল বখাটেরা

আরমান মৃধা
  • আপডেট টাইমঃ Saturday, July 23, 2022,
  • 330 সংবাদটি পঠিক হয়েছে
বোনকে ইভটিজিং, বিচার চাওয়ায় তিন ভাইকে কোপাল বখাটেরা
বোনকে ইভটিজিং, বিচার চাওয়ায় তিন ভাইকে কোপাল বখাটেরা

বোনকে ইভটিজিং, বিচার চাওয়ায় তিন ভাইকে কোপাল বখাটেরা

কিশোরগঞ্জের ভৈরবে স্কুলে আসা যাওয়ার পথে বোনকে উত্ত্যক্ত ও ইভটিজিং করার বিচার চাওয়ায় তিন ভাইকে কুপিয়ে আহত করা হয়েছে। এ সময় তাদের ঘরবাড়িও ভাঙচুর করা হয়। শুক্রবার রাত ৭টায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাসান মাহমুদ, উলি উল্লাহ ও আসাদুল্লাহ। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে ভৈরবপুর উত্তরপাড়ার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে বসবাস করছে ডা. আবু বক্কর ছিদ্দিকের পরিবার। তার ছোট মেয়ে ভৈরবের একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বাসা থেকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন একই এলাকার কাজল মিয়ার ছেলে শিপন। রাস্তায় উত্ত্যক্তের ঘটনা বাসায় এসে পরিবারকে জানালে বিষয়টি নিয়ে স্থানীয় মুরব্বিদের কাছে বিচার চাইলে তারা সালিশের তারিখ নির্ধারণ করেন।

সালিশের কথা শুনেই শুক্রবার রাতে বখাটে শিপনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ছিদ্দিকের বাসায় হামলা চালায়। এ সময় তার তিন ছেলে বাধা দিতে গেলে তাদের রামদা দিয়ে কুপিয়ে আহত করে বখাটেরা। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। তিন ভাইকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী ছিদ্দিক অভিযোগ করে বলেন, স্কুলে যাওয়া আসার পথে মেয়েকে শিপন প্রতিদিনই উত্ত্যক্ত করে। এ নিয়ে আমি স্থানীয় গণ্যমান্য লোকদের কাছে বিচার চাই। তারা সালিশের তারিখ নির্ধারণ করেন। এরপরেই শুক্রবার রাতে শিপনসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ আমার বাসায় হামলায় চালায়। আমার তিন ছেলে বাধা দিলে রামদা দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের চাই।

আরো পড়ুন: যে কারণে শিশুর সুন্দর ও অর্থবোধক নাম রাখবেন

ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, তিন ভাইকে কুপিয়ে আহত করার অভিযোগ পেয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo