শিরোনামঃ
দেশের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুতি নেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ঝুম বৃষ্টিতেই সবুজের উৎসব, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, সালিশে শাস্তি ২০ জুতাপেটা সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, ৮ দিন পর ট্রলারে মিলল ৯ জেলের পচাগলা মরদেহ ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন আশঙ্কা যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ নারী শিক্ষা অবৈতনিক ও তাদের সাবলম্বী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বরিশালে ৭ টি শিয়াল হত্যা করে মাংসের খিচুড়ি রান্না, ফেসবুকে পোস্ট ৪ জনের বিরুদ্ধে মামলা গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’ প্রধানমন্ত্রী তারেক রহমানো গৌরনদীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন আশঙ্কা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 13, 2026,
  • 33 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া ডেস্ক :: ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন আশঙ্কা

দেশজুড়ে টানা বৃষ্টিতে ১১ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই অবস্থায় বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার মধ্যেই দেশের ১৯ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ৫ দিনও দেশজুড়ে দাপটে থাকতে পারে বৃষ্টি। সেই সঙ্গে এই সময়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে

এই অবস্থায় মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, বুধবার (১৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিনও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এদিনও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

অন্যদিকে আগামী শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এছাড়া আগামী শনিবার (১৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর এদিনও সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আমবাগানে দেশের সর্বোচ্চ ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রামে ১৬৩ মিলিমিটার ছাড়াও বান্দরবানে ১১৫, ফরিদপুরে ১০৪, ঢাকায় ৯৭ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo