শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

বাউফলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 30, 2022,
  • 316 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাড়ির পাশের খালের পানিতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) রাতে বাউফল পৌরসভার বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- মো. আবদুল্লাহ (৪) ও মো. ফাহিম (৩)। তারা বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল আজিজ সিকদারের ছেলে।

পরিবার জানান, সোমবার রাত সোয়া ৯টার দিকে বাসার সামনে দুই ভাই খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে পাশের খালে পড়ে ডুবে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পরে, স্থানীয় লোকজন রাত সোয়া ১০টার দিকে খালের পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাইদুর রহমান শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo