শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

বাস ভাড়া কত কমছে জানা যাবে আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 31, 2022,
  • 333 সংবাদটি পঠিক হয়েছে

জ্বালানি তেলের দাম কমার পর জনসাধারণের যৌক্তিক দাবি আমলে নিয়ে পরিবহন ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার এ বিষয়ে বিআরটিএর বনানী কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে ভাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া পুর্ননির্ধারণ কমিটির বৈঠক হবে। এতে সিদ্ধান্ত হবে, কিলোমিটার প্রতি কত টাকা ভাড়া কমানো হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এসব তথ্য জানান। বৈঠকে সচিবসহ বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের উপস্থিত থাকার কথা রয়েছে।

আমিন উল্লাহ নুরী বলেন, ভাড়া কমানোর বিষয়ে বিআরটিএ এর বনানী কার্যালয়ে বৈঠক হবে। বৈঠকটি মঙ্গলবার হওয়ার কথা ছিল। কিন্তু বাস মালিকদের একটি পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় হয়নি। বুধবারের বৈঠকে ভাড়া কত টাকা কমবে, তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

এর আগে, সোমবার জ্বালানি তেলের দাম লিটারে ৫টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর থেকেই গণপরিবহনের ভাড়া কমানোর দাবি উঠেছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo