শিরোনামঃ
আগস্টেই ধেয়ে আসতে পারে নিম্নচাপ, হানা দেবে বজ্রঝড় ও তাপপ্রবাহ কুপপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে তরুণীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২ বরিশাল কীর্তনখোলা নদীর তীরে গভীর রাতে তেল চুরির মহোৎসব, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট খাল খনন শেষে ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও বরিশালে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাচ্ছে বরিশাল মৃত্যুফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, ঝড়লো আরো এক প্রান বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

বরিশালে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 8, 2026,
  • 15 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বরিশালের হিজলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. মুরছালিন নামে (১ বছর ৭ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরছালিন গুয়াবাড়িয়া গ্রামের প্রবাসী মো. জুবায়েরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোরে মুরছালিনের নানা বাজারে ছিলেন এবং নানি কোরআন শরিফ তেলাওয়াত করছিলেন। এ সময় শিশুটির মা ঘুমিয়ে ছিলেন। পরে ঘুম থেকে উঠে সন্তানকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরে মুরছালিনকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির খালু মো. মোস্তফা কামাল জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের প্রাথমিক সুরতহাল করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo