শিরোনামঃ
ঘনীভূত হতে পারে লঘুচাপ, ৫ দিন বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস বাকেরগঞ্জে রহস্যজনক বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার, গোলাম রাব্বানীর ভাই রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত বরিশালে সড়ক ও জনপদের প্রকৌশলী নাজমুলকে ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ  বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারে ২০ রুপি দেওয়ার পরিকল্পনা ছাত্রদলের ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার নিখোঁজের ৫ দিন পর পরিত্যক্ত বাগান থেকে যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার

ছাত্রদলের ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 13, 2026,
  • 7 সংবাদটি পঠিক হয়েছে

ছাত্রদলের ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠি সদর উপজেলা, ঝালকাঠি পৌরসভা, নলছিটি উপজেলা ও নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঝালকাঠি জেলা ছাত্রদল। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ধারাবাহিক রাখার লক্ষ্যে শিগগিরই এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী ঝালকাঠি সদর উপজেলা, ঝালকাঠি পৌরসভা, নলছিটি উপজেলা ও নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম সচল রাখা, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে। জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন ও সদস্যসচিব সাইদুল ইসলাম রনি এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ও কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগিরই যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে জেলা কমিটি ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo