শিরোনামঃ

রুটি গলায় আটকে প্রাণ গেল স্কুলছাত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 14, 2026,
  • 8 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: রুটি গলায় আটকে প্রাণ গেল স্কুলছাত্রীর

টাঙ্গাইলে রুটি গলায় আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সখিপুরের হলুদিয়া চালা গ্রামে এ ঘটনা

নিহত আনিকা জান্নাত হলুদিয়া চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সে সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ তার গলায় রুটি আটকে যায়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির জানান, হাসপাতালে আনার আগেই আনিকার মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo