শিরোনামঃ

বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মনিরুজ্জামান খান ফারুক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 14, 2026,
  • 17 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মনিরুজ্জামান খান ফারুক

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নাম চূড়ান্ত হওয়ার পর তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

মনিরুজ্জামান খান ফারুক রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বিশেষ করে বরিশালের উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে মনিরুজ্জামান খান ফারুক বরিশালের মানুষের প্রত্যাশা, উন্নয়ন সম্ভাবনা এবং নগরীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে বরিশালকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নয়নমুখী নগরী হিসেবে গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বরিশালের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করে জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ইতোমধ্যে বিএনপির পাশাপাশি ১১ দলীয় জোটও তাদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে। ফলে ১৯৯১ সালের পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশালের অন্যতম প্রভাবশালী বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুকের এই সৌজন্য সাক্ষাৎ কেবল আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় নয়; বরং বরিশালের উন্নয়ন, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং জাতীয় রাজনীতিতে বরিশালের ভূমিকা আরও জোরদার করার বার্তা বহন করছে। দলীয় নেতাকর্মীদের কাছেও এ সাক্ষাৎ নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo