শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতির বাতিলের রায় স্থগিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 1, 2022,
  • 363 সংবাদটি পঠিক হয়েছে

 

কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করা হয়েছে। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আজ আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে গতকাল বুধবার (৩১ আগষ্ট) রাষ্ট্রপক্ষের আবেদনে স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম শুনানির জন্য আজকে দিন নির্ধারণ করেন।

সরকারি কর্মচারীদের ফৌজদারি অপরাধে গ্রেফতার করতে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

এর আগে গত ২৫ আগষ্ট সরকারি কর্মচারীকে ফৌজদারি মামলায় গ্রেফতার করতে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া সংক্রান্ত সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪১(১) ধারা বাতিল করে রায় দেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এই রায় দেওয়া হয়।

রায়ে আদালত বলেছেন— সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান বেআইনি, সংবিধান পরিপন্থী ও মৌলিক অধিকার পরিপন্থী।

এর আগে বুধবার (২৪ আগস্ট) এ ধারার বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর হাইকোর্টের একই বেঞ্চে শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

২০২১ সালের ২৬ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেফতারেরে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo