শিরোনামঃ
অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট নিয়ে রেকর্ডবই ছিন্নভিন্ন করলেন শরিফুল সৌদিতে ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম, হাফেজ নুরুদ্দিনকে চরমোনাই পীরের সংবর্ধনা বরিশালে লাল শাপলার মুগ্ধতায় সাতলা বিল, প্রকৃতির টানে ছুটছে মানুষ বরিশালে ৩ বছর ধরে পানির মান পরীক্ষা বন্ধ: বাড়ছে ডায়রিয়া ও জনস্বাস্থ্য ঝুঁকি দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত বরিশালে পরিবারের অমতে বিয়ের ৯ মাস পর বিষপানে কিশোরীর মৃত্যু যৌতুকের দাবিতে গান ছেড়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি, সামনে ‘ভ’য়া’বহ পরিণতি’ বরিশালে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার লোডশেডিংয়ের সময় ট্রান্সফরমার চুরির চেষ্টা, হঠাৎ বিদ্যুৎ চলে আসায় আহত চোর।

বরিশালে পরিবারের অমতে বিয়ের ৯ মাস পর বিষপানে কিশোরীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 23, 2026,
  • 22 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে পরিবারের অমতে বিয়ের ৯ মাস পর বিষপানে কিশোরীর মৃত্যু

 

রেমের সম্পর্কে পরিবারের অমতে ভালোবাসার মানুষ প্রেমিক রিফাত ঘরামীর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করার স্বপ্ন দেখেছিলো কিশোরী লাবনী আক্তার (১৬)। কিন্তু সেই স্বপ্নের সংসার দীর্ঘস্থায়ী হয়নি।

বিয়ের মাত্র নয় মাসের মধ্যে শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষপানের পর মৃত্যুর কোলে ঢলে পরেছে লাবনী। মৃত লাবনী আক্তার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে। তার স্বামী রিফাত ঘরামী মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আমজেদ আলী ঘরামীর ছেলে।

মৃত লাবনীর মা রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, রিফাত ও তার পরিবারের অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পরেছিলেন লাবনী। একপর্যায়ে সে বিষপান করে। তিনি আরও বলেন, বেলা বারোটার দিকে বিষপানরত অবস্থায় লাবনী তাদের বাড়ির সামনে এসে অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় লাবনীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাবনী মৃত্যুর কোলে ঢলে পরেন।

লাবনীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত লাবনীর স্বজনরা অভিযোগ করেন, এটি নিছক আত্মহত্যা নয়; দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক যন্ত্রণাই লাবনীকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

এ ঘটনায় লাবনীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে রিফাত ঘরামীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo