শিরোনামঃ
ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র হাসপাতাল আছে চিকিৎসা নেই, চরম সংকটে গাজায় স্বাস্থ্যসেবা আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই তিন তরুণীর সাথে চুটিয়ে প্রেম, বিএম কলেজ ছাত্রকে পিটিয়ে পুলিশে সোপর্দ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম রাতের আঁধারে শিয়ালের আক্রমণে আহত বেশ কয়েকজন, জেলাজুড়ে আতঙ্ক ঘুরতে এসে বাসের চাকায় পিষ্ট যুবক, মরদেহ সড়কে ফেলে পালাল সফরসঙ্গীরা মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে: ডা. জাহেদ পাঁচ ইংলিশ ক্লাবের নজরে বার্সেলোনার মার্ক কাসাদো

রাতের আঁধারে শিয়ালের আক্রমণে আহত বেশ কয়েকজন, জেলাজুড়ে আতঙ্ক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 25, 2026,
  • 9 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: রাতের আঁধারে শিয়ালের আক্রমণে আহত বেশ কয়েকজন, জেলাজুড়ে আতঙ্ক

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা  জেলার আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮), মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯), সৌরভ (৩০) ও বসুনিয়া পাড়ার জয়নাল

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গ্রামীণ সড়ক দিয়ে বাড়ি ফেরার সময় ও গরমের কারণে স্থানীয় লোকজন বাড়ির উঠানে অবস্থান করার সময় হঠাৎ করে শিয়ালগুলো বিচ্ছিন্নভাবে তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরে ক্ষত সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের শরীরে একাধিক ক্ষত থাকায় তাদের ভ্যাকসিন দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান  জানান, শিয়ালের আক্রমণে আহত হয়ে ৭ জন হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo