শিরোনামঃ
ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার বরিশালে চিপস চকলেট এর প্রলোভণ দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ ঝালকাঠির ৫৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৫ নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন চার সন্তানের মা বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ১০ দিনের সাজাপ্রাপ্ত কয়েদির মুক্তির দিনে মৃত্যু লাল শাপলার অপরূপ সৌন্দর্যে বদলে যাচ্ছে সাতলা বিলের পর্যটনচিত্র মাদক সেবন করায় ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি, গভীর শোক ও উদ্বেগ বাংলাদেশের

মাদক সেবন করায় ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 27, 2026,
  • 2 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: মাদক সেবন করায় ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবনের অপরাধে এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয়রা তাকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি তার বাবা-মাকে জানানো হলে তাদের সম্মতিতে রহিদুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সর্বশেষ বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রহিদুল ইসলাম (২৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকার মাছ বিক্রেতা হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রহিদুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনে আসক্ত। মাদক সেবন করে তিনি প্রায়ই বাড়িতে বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। মাদক কেনার টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি এবং স্থানীয়দের সঙ্গেও অসদাচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের কার্যালয়ে নিয়ে যায়।

সেখানে তার কাছ থেকে চার পিস ট্যাপেন্টাডল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

স্থানীয় বাসিন্দা সাজু মিয়া ও রফিকুল ইসলাম বলেন, মাদকাসক্ত হয়ে পড়ায় রহিদুলের আচরণে তার পরিবারসহ এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন। মাদক সেবনের টাকা না পেলে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও তারা জানান।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার রোজিনা জানান, আদালতের দণ্ডাদেশের পর বুধবার বিকেলে মাদকাসক্ত রহিদুল ইসলামকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার বলেন, পরিবারের সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে মাদক সেবনের অপরাধে ওই যুবককে ৫০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo