শিরোনামঃ
ভরিতে স্বর্ণের দাম কমল ৭ হাজার ১১৫ টাকা লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ! ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, ৫৪৭ মরদেহ উদ্ধার ৫৩ কোটি টাকার পানি প্রকল্পে মঠবাড়িয়ায় সুফল কোথায়, মিলছে না নিরাপদ পানি বরিশাল বিভাগের ছয় জেলার ‘তদারকি’ দুই প্রতিমন্ত্রীর হাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক হলেন জাকির হোসেন এবার নতুন দায়িত্বে জহির উদ্দিন স্বপন ছেলের বটির কোপে মায়ের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন আমি (আল্লাহ) তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবো কিছু ভয়-ক্ষুধা, ধন-সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা বরিশালে বেঁদে পল্লীতে দুইগ্রুপের হা’মলা-ভা’ঙচু’র ও অ’গ্নি’সংযো’গ, আ’হ’ত ১৫

ভরিতে স্বর্ণের দাম কমল ৭ হাজার ১১৫ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 29, 2026,
  • 2 সংবাদটি পঠিক হয়েছে
দেশের বাজারে আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিউজ ডেস্ক :: ভরিতে স্বর্ণের দাম কমল ৭ হাজার ১১৫ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ১১৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

​শ‌নিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৯৭ হাজার ৩৫৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

​সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo