সেপ্টেম্বর মাসের জন্য কমলো এলপিজি গ্যাসের দাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 3, 2026,
  • 14 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: সেপ্টেম্বর মাসের জন্য কমলো এলপিজি গ্যাসের দাম

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছে।

বুধবার বিইআরসি জানায়, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই সমন্বিত মূল্য আজ বুধবার সন্ধ্যা থেকেই সারাদেশে কার্যকর হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo