ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আ/হ/ত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ আউরা মল্লিকপাড়া এলাকায় চিৎকার শুনে স্থানীয়রা পলাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি হাতুড়ির ভাঙা হাতল উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মোঃ শফিকুল ইসলাম রাসেল- কাঠালিয়া , ঝালকাঠি