নিউজ ডেস্ক :: দাঁড়িয়ে থাকা অটোরিকশার স্টিয়ারিং নিয়ে খেলার সময় শিশুর মৃত্যু
ফেনীতে দাঁড়িয়ে থাকা অটোরিকশার স্টিয়ারিং নিয়ে খেলার সময় চালুর পর ধাক্কা লেগে মো. শাহেদ (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের ফকিরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ স্থানীয় বাজারের রিকশা মেকানিক মো. ইসমাইলের ছেলে
প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরহাট বাজারে ডাব বিক্রির একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাখা ছিল। এ সময় শাহেদ রিকশাটির স্টিয়ারিং নিয়ে খেলতে শুরু করে। খেলার একপর্যায়ে হঠাৎ করেই রিকশাটি চালু হয়ে শাহেদকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন