শিরোনামঃ
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে গ্রিনলাইনের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত এনসিপির কর্মসূচি এনসিপিই নির্ধারণ করবে: সারজিস আলম তিন মেয়ের ভবিষ্যতের জন্য রিকশার প্যাডেল, রাহেলার যাত্রী হলেন বিসিসি প্রশাসক কাগজে আছে, কাজে নেই: বরিশালে ১৬৪ সমবায় সমিতির নিবন্ধন বাতিল হাসানাত এবং এসপির নির্দেশে টিপু-কবিরকে ক্রসফায়ার সাক্ষীর জবানবন্দী ঝালকাঠিতে পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি বরিশালের মীরগঞ্জ সেতুর কাজ বাড়ল সিগারেটের দাম দাঁড়িয়ে থাকা অটোরিকশার স্টিয়ারিং নিয়ে খেলার সময় শিশুর মৃত্যু

এনসিপির কর্মসূচি এনসিপিই নির্ধারণ করবে: সারজিস আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 8, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: এনসিপির কর্মসূচি এনসিপিই নির্ধারণ করবে: সারজিস আলম

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে এনসিপির রাজনৈতিক কর্মসূচি নিয়ে শেখানোর প্রয়োজন নেই। এনসিপি নিজেদের কর্মসূচি নিজেরাই নির্ধারণ করবে। তারা জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপি এনসিপির কর্মসূচিকে লং মার্চ, রোড মার্চ বা লং ড্রাইভ—যেভাবেই অভিহিত করুক, এনসিপি নিজেদের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিজেই নেবে। বিএনপি বিরোধী দল হিসেবে তাদের সময়ে ব্যর্থ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এনসিপির কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করা হলে এর ফল ভালো হবে না বলেও সতর্ক করেন সারজিস।

বাকস্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি তাদের এক নেতার বক্তব্যের ভাষা নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে সমালোচনার কারণে মামলা ও গ্রেপ্তারের অভিযোগ তুলে তিনি বলেন, এটি বাকস্বাধীনতার দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সিফাতের প্রসঙ্গে সারজিস বলেন, তার ব্যবহৃত গালিকে এনসিপি সমর্থন করে না। তবে তার বিরুদ্ধে করা মামলাটিকে তিনি ‘মিথ্যা’ ও বানোয়াট’ বলে দাবি করেন।

জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শামীম হামিদী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ সিকদারসহ অন্যান্য নেতারা

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo