শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 9, 2026,
  • 6 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল

প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে এবারই প্রথম আঞ্চলিক পরীক্ষা কেন্দ্র হিসেবে বরিশালকে যুক্ত করার সিদ্ধান্ত বিবেচনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে দেশের আট বিভাগে এ কার্যক্রম শুরু করার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় বরিশালে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি আলোচনায় আসে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক এস এম কামরুজ্জামান জানান, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাত শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে ওই বিভাগেও ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজকের সভায় বিষয়টি বিবেচনা করা হয়। এর মাধ্যমে দেশের আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বি ইউনিটের (বাণিজ্য) মাধ্যমে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ২০২৭ বি ইউনিটের (বাণিজ্য), ৯ জানুয়ারি সি ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি এ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে এসব তারিখ এখনো সম্ভাব্য হিসেবে প্রস্তাব করা হয়েছে।

ভর্তি উপকমিটির প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ শুরু হতে পারে ১২ নভেম্বর এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

বরিশালকে নতুন আঞ্চলিক কেন্দ্র হিসেবে যুক্ত করার ফলে ওই বিভাগের শিক্ষার্থীদের রাজশাহী বা অন্য বিভাগীয় শহরে গিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo