শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ভাণ্ডারিয়ায় ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ

আরমান মৃধা
  • আপডেট টাইমঃ Sunday, July 24, 2022,
  • 303 সংবাদটি পঠিক হয়েছে
ভাণ্ডারিয়ায় ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ
ভাণ্ডারিয়ায় ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ

ভাণ্ডারিয়ায় ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আবুল কালামকে (৩৫) গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার লিয়াকত মার্কেটের পশ্চিম পাশে তার খালু আব্দুল হাই শরীফের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ রবিবার (২৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মো. এছাহাক আলীর ছেলে আবুল কালাম একই এলাকার ৭ম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে তার ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে নগদ অর্থ ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এরপর গত ৩ জুলাই মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

এ ঘটনায় গত ২১ জুলাই (বৃহস্পতিবার) রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা অভিযুক্ত আবুল কালামকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আরো পড়ুন: জাল টাকা কেনা-বেচা, একজনের ১৪ বছরের জেল

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘আবুল কালামকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়। আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভাণ্ডারিয়ায় ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo