শিরোনামঃ

আওয়ামী লীগের সাথে বিএনপি’র তুলনা করতে চাই না :সারজিস আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 10, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের সাথে বিএনপি’র তুলনা করতে চাই না :সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চান না তারা। তাঁর ভাষায়, আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে এবং ভারতে গিয়ে তাদের দাফন হয়েছে। আওয়ামী লীগের অধ্যায় এখানেই শেষ।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, বিএনপির কর্মকাণ্ড নিয়ে এনসিপির আলোচনা ও সমালোচনা থাকবে, প্রয়োজনে কঠোর সমালোচনাও করা হবে। চাঁদাবাজি, জমি দখল কিংবা মানুষের ওপর জুলুমের অভিযোগ উঠলে সেগুলোও তুলে ধরা হবে। তবে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করা হবে না।Politics

বিএনপির গত ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে এনসিপি সন্তুষ্ট নয় জানিয়ে তিনি বলেন, দলটি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে বলে তাঁরা মনে করছেন। বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।

সারজিস আলম আরও বলেন, ভাইভায় ৪০০ শতাংশ নম্বর বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে, যাতে কেউ প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই বিএনপির কোটায় চাকরি পেতে পারে। বিএনপির এ ধরনের কর্মকাণ্ডকে পুরোনো রাজনৈতিক কৌশল উল্লেখ করে তিনি দলটিকে সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo