শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

আত্মগোপনে পেসার আল আমিন, খুঁজছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 3, 2022,
  • 298 সংবাদটি পঠিক হয়েছে

যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলার পর ক্রিকেটার আল আমিন হোসেনকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তবে এখনো এ পেসারকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানায় ভিন্ন দুই ধারায় সাধারণ ডায়েরি করেন ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান।

স্ত্রীর দায়ের করা মামলায় বেশ বাজেভাবেই ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার আল আমিন হোসেন। ভুক্তভোগী ইসরাত জাহান, এ ক্রিকেটারের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা দায়ের করেন।

মিরপুর মডেল থানায় দায়ের করা এ মামলার তদন্তভার দেয়া হয়েছে সাব ইন্সপেক্টর সোহেল রানাকে। যিনি এরইমধ্যে অভিযুক্তকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

সাব ইন্সপেক্টর সোহেল রানা বলেন, ‘মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট করার জন্য সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা তাকে (আল আমিন) ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামি যেই হোক না কেন তাকে আমরা ধরবো। আইন সবার জন্য সমান।’

শারীরিক নির্যাতনের পাশপাশি আল আমিনের বিরুদ্ধে অভিযোগ, যৌতুক দাবি করার। স্ত্রী ইসরাত জাহানের দাবি- তার কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেছেন এ ক্রিকেটার। সেই টাকা দিতে রাজি না হওয়ায় একটা দীর্ঘ সময় ধরেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।

মামলা দায়েরের খবর পেয়ে আত্মগোপনে আছেন আল আমিন হোসেন। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, দ্বিতীয় স্ত্রীর বাড়ি কুমিল্লাতেই গা ঢাকা দিয়েছেন তিনি।

ভুক্তভোগীর মামা বলেন, এর মধ্যে একবার বাসায় এসে উচ্চবাচ্চ করেছেন তিনি (আল আমিন)। বলেছেন, এখানে থাকা নিরাপদ না। যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারেন। এই কথা বলে চলে গেছেন। তারপর আর যোগাযোগ নেই।

আল আমিন হোসেনকে বিচারের আওতায় আনতে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় মিরপুরে মানববন্ধন করার কথা ভুক্তভোগী ও তার পরিবারের।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo