শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

পালিয়ে গেলেন বাংলাদেশিকে বিয়ে করা ইতালির নাগরিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 4, 2022,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োলের খোকোবাড়ি গ্রামে বাংলাদেশি এক মেয়েকে বিয়ে করা ইতালির সেই নাগরিক আলী সান্দ্রো চিয়ারোমন্তে পালিয়ে গেছেন।

নববিবাহিত স্ত্রী ও তার পরিবারের সদস্যদের জন্য ভিসা নিয়ে আসার কথা বলে ইতালি ফিরে যান আলী সান্দ্রো।

কিন্তু সেখানে গিয়ে যোগাযোগ বন্ধ করে দেন ইতালির ওই নাগরিক। এদিকে ইতালি ফিরে গিয়ে বাংলাদেশি নববিবাহিত এ স্ত্রীর সঙ্গে যোগাযোগ না করায় মেয়ের পরিবারে চলছে হতাশা।

ইতালির সেই যুবক পরিবারকে না জানিয়ে বাংলাদেশে এসে গোপনে বিয়ে করেছেন। সামজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি জানতে পারে তার পরিবার।

আলী সান্দ্রো চিয়ারোমন্তে ইতালির লোম্বারদিয়া (মিলান) বুস্তো গারল্ফো এলাকায় বসবাস করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ইতালিতে তার স্ত্রী এবং ১০ বছরের একটি ছেলে রয়েছে। আলী সান্দ্রো পরিবারের কাউকে না জানিয়ে তার এক বাংলাদেশি সহকর্মীর সঙ্গে এদেশে আসেন। পরিবারের লোকজনকে বলেছেন কাজের জন্য তাকে কিছুদিন অন্য এক শহরে গিয়ে থাকতে হবে। কিছুদিন পরে সোস্যাল মিডিয়ার মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন, তিনি বাংলাদেশে গিয়ে ওই সহকর্মীর ভাতিজিকে বিয়ে করেছেন।

আলী সান্দ্রো ইতালিতে ফিরে গেলে পরিবার তার বিয়ের কথা জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে জানায় মেয়ের পরিবার ওই মেয়েটিকে বিয়ে করে ইতালিতে আনার বিনিময়ে তাকে মোটা অংকের টাকা দেবে।

এ ঘটনায় তার আগের স্ত্রী ছেলেকে নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে গেছেন বলে জানা যায়।

আলী সান্দ্রোর ইতালির স্ত্রীর ভাই সোস্যাল মিডিয়ায় পাওয়া একটি ভিডিও (বাংলা ভাষা) বুঝতে না পেরে প্রতিনিধিকে দেখিয়ে ঘটনার সত্যতা জানতে চান।

আলী সান্দ্রোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে ইতালিতে তার স্ত্রী এবং সন্তান রয়েছে সেটা নিশ্চিত করেছেন তার পরিচিত অনেকে।

এদিকে যোগাযোগ করা হলে ওই মেয়েটির পরিবার জানায় আলী সান্দ্রো ইতালি যাওয়ার পরেও তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। কথা হয় তাদের মধ্যে।

জানা যায়, চলতি বছরের জুলাই মাসের শেষ সোমবার রাতে বালিডাঙ্গা উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের খেকোপাড়া গ্রামে দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাসকে সনাতন ধর্মের রীতি অনুসারে বিয়ে করেন ইতালির যুবক আলী সান্দ্রো।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo