শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 6, 2022,
  • 269 সংবাদটি পঠিক হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভ্যর্থনা জানান- পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভ্যর্থনা জানান- পিআইডি ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমনে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি বাসভবনের ফোরকোর্টে স্বাগত জানান।

রাষ্ট্রপতির দেহরক্ষীদের একটি অশ্বারোহী দল রাষ্ট্রপতি ভবনের গেট থেকে ফোরকোর্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর মোটর শোভাযাত্রাকে এসকর্ট করে। পরে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর একটি চৌকস দল বাংলাদেশ প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর শেখ হাসিনা গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

এরপর ভারতীয় প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন লাইনে শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সহকর্মীদের পরিচয় করিয়ে দেন। নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ তার অন্যান্য সফর সঙ্গীরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, শেখ হাসিনা চারদিনের রাষ্ট্রীয় সফরে ৫ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানাতে ভারত লাল গালিচা বিছিয়ে দেয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo