শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

নামাজরত অবস্থায় মুসল্লির টাকার ব্যাগ চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 7, 2022,
  • 296 সংবাদটি পঠিক হয়েছে

 

কুড়িগ্রাম সদর উপজেলার একটি মসজিদে নামাজরত অবস্থায় মো. বেলাল মুন্সি নামে এক বৃদ্ধের লাখ টাকা চুরি হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ওই বৃদ্ধ ওই ইউনিয়নের খেওয়ার চরের বাসিন্দা বলে জানা গেছে।

হাটের ওষুধ ব্যবসায়ী ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, আজ তো যাত্রাপুর হাট। অনেক মানুষের সমাগম ঘটে। বেলাল নামে এক ব্যক্তি দুপুরে জোহরের নামাজ আদায় করার সময় সামনে টাকার ব্যাগ রাখেন। নামাজরত অবস্থায় তার ১ লাখ টাকা চুরি হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃদ্ধ বেলাল মুন্সি বলেন, নামাজ পড়ার সময় আমার ১ লাখ টাকার ব্যাগ সামনে রাখি। নামাজরত অবস্থায় কে বা কারা আমার ব্যাগটি নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করছি। ব্যাগ পাই নি। অবশেষে বাড়ি চলে আসি।

সদরের যাত্রাপুর ইউপি চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদে নামাজরত অবস্থায় টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। ওই বৃদ্ধের টাকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

কুড়িগ্রাম সদর থানার এসআই জয়নুল আবেদীন বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo