শিরোনামঃ
বরিশালে সবজির দামে স্বস্তি, মাছের চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের ভোলায় মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ ১৫০ কোটি টাকার অবৈধ জাল দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু মুখোশ পরে দোকানে ঢুকে জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি কলকাতার দুর্গাপুজায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা, নিহত ১০, আহত ২৫ তহবিল সংকট ও অপরাধের ঝুকিতে রোহিঙ্গা শিবিরের শিশুরা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের মৃত্যু, আসামির জামিন বরিশালে সারাদেশের ১৮ মৃৎশিল্পীকে সম্মাননা গেণ্ডারিয়ায় মাদকবিরোধী কর্মসূচি ও অস্ত্র বহনের ঘটনা নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

মুখোশ পরে দোকানে ঢুকে জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 19, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: মুখোশ পরে দোকানে ঢুকে জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন মিজানুর রহমান ওরফে মিজান (৩৪) নামে এক মুদি দোকানি। শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেটে অবস্থিত তাঁর নিজের দোকান মিজান স্টোরে এ হামলার ঘটনা ঘটে।

আহত মিজানকে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মিজান বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যার নতুন বাড়ির আহাম্মদ উল্যাহর ছেলে। স্থানীয়ভাবে তিনি জামায়াতে ইসলামীর একজন সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে দোকানে বেচাকেনা করছিলেন মিজান। এ সময় মুখোশ পরা ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল দোকানে প্রবেশ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পেটের বাম পাশে, বাম হাতে এবং বাম পায়ের উরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ বলেন, মিজান তাঁদের পরিচিত এবং তিনি জামায়াতের একজন সমর্থক। তাঁর দাবি, ২০২০ সালেও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছিলেন। সে সময় তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবার মুখোশ পরে দোকানে ঢুকে তাঁকে গুলি করা হয়েছে। তবে হামলাকারীরা মুখোশ পরা থাকায় তাৎক্ষণিকভাবে তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ হামলায় নিষিদ্ধ সংগঠনের লোকজন জড়িত থাকতে পারেন বলে তিনি ধারণা প্রকাশ করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo