শিরোনামঃ
বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধ/র্ষ/নে/র অভিযোগে মামলা  ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীরা বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা পটুয়াখালীতে বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশাল জেলা ও মহানগরে অপরাধের সংখ্যা বেড়েছে ১৩৬টি বরিশালে ঠিকাদারকে মারধর ও চাঁদা দাবি: বিএনপি নেতাসহ গ্রেপ্তার বরিশালের শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ দীর্ঘদিন থেকে করছিলেন উত্ত্যক্ত, এবার বাসার সামনেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন : প্রধান কমিশনার মিরন, নির্বাচন কমিশনার দেবাশীষ-নাসিমুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 9, 2026,
  • 48 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন : প্রধান কমিশনার মিরন, নির্বাচন কমিশনার দেবাশীষ-নাসিমুল

নিজস্ব প্রতিবেদক ::: ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব কার্যকরী সংসদ দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৭-২৮ আগামী ডিসেম্বর মাসে। এ লক্ষ্যে গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। এর মধ্যে নিউজ টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরনকে প্রধান নির্বাচন কমিশনার এবং দৈনিক বরিশাল প্রতিদিনের সিনিয়র সাংবাদিক দেবাশীষ চক্রবর্তী ও দৈনিক মতবাদের সিনিয়র রিপোর্টার নাসিমুল হককে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে।

শনিবার রাতে বরিশাল প্রেসক্লাব কার্যকরী সংসদের সভায় সর্বসম্মতিক্রমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। সভা পরিচালনা করেন- সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। এসময় কার্যকরী সংসদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ১০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির পর নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo