শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বাস-মাইক্রো সংঘর্ষ, নবজাতকসহ নিহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 11, 2022,
  • 328 সংবাদটি পঠিক হয়েছে

 

রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে হাসপাতালে নেওয়ার পথে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাত দিনের নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো সাতজন আহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত, জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও সাত দিনের নবজাতক।

জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের সাতজন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাত দিনের একটি নবজাতকসহ তিনজন নিহত হন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ভোরে নীলফামারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোবাসযোগে আসার পথে সলেয়াশা বাজারের কাছে অপর দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৭ জন আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ।

তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে সলেয়াশা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। এতে আহতদের হাসপাতালে নেয়া হলে সেখানে এক শিশুসহ তিনজন মারা গেছেন।

প্রসঙ্গত, এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন নিহত হয়েছেন।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo