শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

পটুয়াখালীর আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 28, 2022,
  • 337 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর টাউন কালিকাপুর এলাকায় মালয়েশিয়া আবাসিক হোটেলে পতিতাসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩১।

এই কর্মকর্তা বলেন, হোটেলের মালিক আমিনুল ইসলাম বিশ্বাস (৪০) ও তার স্ত্রী মোসাঃ তাসলিমা বেগম(৩৫), হোটেল ম্যানেজার নিজাম উদ্দিন (৪০) মিলে এই ব্যবসা পরিচালনা করে আসছিল। তারা বিভিন্ন স্থান থেকে নারীদের এনে পতিতাবৃত্তিতে যুক্ত করেন।

অভিযানে তিনজন পতিতা ও আলিমুল ওরফে আলিম নামে এক খদ্দেরকেও আটক করা হয়। এসময়ে পতিতাবৃত্তি থেকে প্রাপ্ত ১১ হাজার ৩৮৪ টাকা জব্দ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo