শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

ছেলের ১৫ দিনের কারাদণ্ডের খবর শুনে মারা গেলেন মা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 23, 2022,
  • 318 সংবাদটি পঠিক হয়েছে

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ডের খবর শুনে বুকে ব্যথা শুরু হয় মা ফেরদৌসী বেগমের (৫০)। এরপর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সাতক্ষীরার তালা সদরের কাজিপাড়া এলাকায় হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয়েছে।

ফেরদৌসী বেগম তালা সদরের কাজিপাড়ায় কাজী নজরুল বারীর স্ত্রী।

ফেরদৌসী বেগমের ছোট ছেলে কাজী জীবন জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে মাদক সেবনের অভিযোগ এনে তার মেজো ভাই কাজী শিপনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি শুনে বাড়িতে মা চিন্তায় অসুস্থ হয়ে পড়ে। বিকেলে ভাইকে কারাগারে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে মা বুকে ব্যথা অনুভব করে কথা বলতে বলতে মারা যান।

এদিকে জেলা ম্যাজিস্ট্রেটের বিশেষ অনুমতিতে প্যারোলো মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন দণ্ডপ্রাপ্ত ছেলে কাজী শিপন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার রায় বলেন, ছেলে কাজী শিপনের কারণে তার মা মারা গেছেন। বিষয়টি খুব হৃদয়বিদারক। শিপন গাঁজা সেবন করে এটি স্বীকার করায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সাজা মওকুফের জন্য পরিবারটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo