শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

এশিয়া কাপে নারী দল ঘোষণা বিসিবির

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 27, 2022,
  • 320 সংবাদটি পঠিক হয়েছে

 

ব্যস্ত সূচিতেই সময় কাটছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের। রোববার ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে টানা বিশ্বকাপ বাছাইপর্বের হ্যাটট্রিক শিরোপাও অর্জন করে বাংলার মেয়েরা। সেই সাফল্যের রেশ ধরে ট্রফি নিয়ে মঙ্গলবার সকালে দেশে ফিরছে টাইগ্রেসরা।

এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে এশিয়া কাপের। আগামী ১ থেকে ১৫ অক্টোবর ঘরের মাঠে বসবে এশিয়া কাপের আসর। নারীদের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য সোমবার জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিগার সুলতানার নেতৃত্বে এশিয়া কাপে খেলবে বাংলাদেশ নারী দল। ১ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। সবগুলো ম্যাচ হবে সিলেটে।

এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে ভারতকে হারিয়ে মালয়েশিয়া থেকে ট্রফি নিয়ে ফেরে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহালি আক্তার।

স্ট্যান্ড বাই:

মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo