শিরোনামঃ
বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ আতরের তীব্র গন্ধে অসুস্থ ২১ শিক্ষার্থী, বিদ্যালয়জুড়ে আতঙ্ক পশ্চিমবঙ্গের ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ, ১০০ মাদ্রাসাকে শোকজ ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি প্রধানমন্ত্রীর আশ্বাস: আজ রাত থেকেই সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার মধ্যে বিরোধ, ৮ দিন পরে দাফন বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

বরিশালে মাইক্রোবাস আটকে টাকা আদায়, কোতয়ালীর দুই এসআই ক্লোজড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 30, 2022,
  • 340 সংবাদটি পঠিক হয়েছে

পর্যটকবাহী মাইক্রোবাস আটকে ২০ হাজার টাকা নেওয়ার ঘটনায় জড়িত থাকায় বরিশালে মে‌ট্রোপ‌লিট‌নের কোতোয়ালি মডেল থানা পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) তাদের মহানগর পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মে‌ট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া।

ক্লোজডকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিল ও মেহেদী হাসান-৩।

জানা‌ গে‌ছে, গত সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে নগরের বাংলাবাজার মোড় থেকে আমতলা পানির ট্যাংকি এলাকায় ১১ পর্যটকবাহী একটি মাইক্রোবাসে তল্লাশি চালান সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন। তল্লাশি চালিয়ে পর্যটকবাহী মাইক্রোবাস থেকে ৪ ক্যান বিয়ার উদ্ধার করেন তারা। এরপর ওই মাইক্রোবাসের যাত্রীদের কাছে ১ লাখ টাকা দাবি করা হয়।

প‌রে ডিবি পুলিশ পরিচয়দানকারীরা এক পর্যায়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেয়। এ ঘটনায় মঙ্গলবার ওই পর্যটকদের একজন মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কোতোয়ালি মডেল থানার এ দুই উপ পরিদর্শককে শনাক্ত করেন। বুধবার তাদের পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo