শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

কাউখালীতে লরির ধাক্কায় মারা গেছে আহত শিশু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 30, 2022,
  • 319 সংবাদটি পঠিক হয়েছে

রাঙামাটির কাউখালীতে সড়ক দুর্ঘটনায় লিটন চাকমা (৮) নামে আহত শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এর আগে, এদিন সকালে ঘাগড়ায় বাজারে সিএনজি অটোরিকশায় লরির ধাক্কায় ওই শিশুটি আহত হন।

নিহত লিটন চাকমা ঘাগড়া টেক্সটাইল মিল কলোনী এলাকার সাধন প্রিয় চাকমার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, এ ব্যাপারে কাউখালী থানায় মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার সময় ঘাগড়া বাজার এলাকায় রাস্তা পারপার হওয়ার সময় চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী লরি (ঢাকা মেট্রে-শ-১৩-০৯৫৬) রাস্তার ওপর দাড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। সিএনজি অটোরিকশাটি গিয়ে লিটন চাকমার গায়ের ওপরে উঠে যায়। এতে লিটন চাকমা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩টায় মারা যায়।

ওসি পারভেজ আলী জানান, এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo