শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 3, 2022,
  • 313 সংবাদটি পঠিক হয়েছে

বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের ১৪টি জেলার ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সারাদেশে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দেওয়া সতর্ক বার্তায় এ কথা বলা হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর (পুনরায়) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী ৩-৪দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo