শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 4, 2022,
  • 467 সংবাদটি পঠিক হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। ডিসেম্বর থেকে তাদের যোগদান শুরু হবে।

সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

তিনি বলেন, ৩ ধাপে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় যারা পাস করেছেন তাদের মৌখিক পরীক্ষা নেয়া হয়েছে। জেলাভিত্তিক মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর তা অধিদফতরের মাধ্যমে বুয়েটে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব ফলাফল একত্রিত করে নভেম্বরের শুরুতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ডিসেম্বর থেকে যোগদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি আরো বলেন, দিনাজপুর জেলার মৌখিক পরীক্ষা বাকি রয়েছে। এ পরীক্ষার ফলাফল পাঠানো হলে বুয়েট থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশের কাজ শুরু হবে।

জানা গেছে, ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা নেয়া হবে। এর মাধ্যমে সারাদেশের সব জেলার মৌখিক পরীক্ষা শেষ হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo