শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে ‘ব্যাচেলর ফুটবল’

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 4, 2022,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে

নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি কিছুদিন আগেই জানিয়েছিলেন, আসছে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিশেষ নাটক নির্মাণ করবেন তিনি। নাটকের নাম ‘ব্যাচেলর ফুটবল’।

সম্প্রতি সেই নাটকের শুটিং করছেন অমি। সোমবার (০৩ অক্টোবর) সামাজিকমাধ্যমে নাটকটির শুটিংয়ের ছবিও প্রকাশ করেছেন তিনি।

ছবিতে যেখা যাচ্ছে তার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তারকারা ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুটি দলে বিভক্ত হয়ে মাঠে খেলতে নেমেছেন। যেখানে ব্রাজিলের নেতৃত্বে আছেন জিয়াউল হক পলাশ আর আর্জেন্টিনার নেতৃত্বে মিশু সাব্বির। তাদের সঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে নেমেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অন্য অভিনেতারা। আর রেফারির ভূমিকায় রয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই।

জানা গেছে, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে সবচেয়ে আলোচনায় থাকা দুই বল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের কথা ভেবেই হাসির এই নাটকটি নির্মাণ করেছেন তিনি। যেখানে তুলে ধরা হবে এই দুই দলকে ঘিরে ভক্তদের মজার সব কাণ্ড।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo