শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে ছয় প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 11, 2022,
  • 292 সংবাদটি পঠিক হয়েছে

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির অপরাধে ঝালকাঠিতে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে রাজাপুর উপজেলার বাঘরি বাজার ও সদর উপজেলার গুয়াচিত্রা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

ইন্দ্রানী দাস জানান, রাজাপুরের বাঘরি এলাকায় দুইটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করে সেগুলো বাজারে বিক্রি করছে। ভোক্তা অধিকার সেখানে উপস্থিত হয়ে পরীক্ষা নিরীক্ষা করে দুইটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করে। এদিকে সদর উপজেলার গুয়াচিত্রা বাজারের চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। পুলিশ এ অভিযান সহযোগিতা করে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo