শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বাজারে শীতের সবজি, দাম কিছুটা বেশি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, October 14, 2022,
  • 338 সংবাদটি পঠিক হয়েছে

রাজধানীর কাঁচাবাজারগুলোতে এসেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ কম থাকায় দাম অনেকটাই বেশি। তবে চলতি মাসের শেষের দিকে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। তখন বাজার স্থিতিশীল হলে দাম কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার, মালিবাগ বাজার, মগবাজার কাঁচাবাজার, সায়েদাবাদ বাজার ও কারওয়ান বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজি শিম, বেগুন, টমেটো ও গাজরের দাম ১০০ টাকার উপরে। অন্যান্য সবজির সর্বনিম্ন দাম ৫০ টাকা। বাজারে সবচেয়ে কমদামে পাওয়া যাচ্ছে শুধু মুলা।

বাজারে আজ শিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে। ভারত থেকে আমদানি করা টমেটোর দাম ১৩০ টাকা। ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গাঁজর। জাতভেদে বেগুন বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকা কেজিতে।

এছাড়া লতি ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৫৫ টাকা ও মুলা ৫০ টাকায় কেজিপ্রতি বিক্রি হচ্ছে। এককেজি দেশি কাঁচা মরিচের দাম ৮০ টাকা, আর ভারতীয় মরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে পুঁইশাক ২৫-৩০ টাকা, পালং ১৫ টাকা, লাউ শাক ৩০ টাকা, কলমি ও লাল শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।

আজিমপুর কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী তানভীর বলেন, সপ্তাহের ব্যবধানে বাজারে কিছু সবজির দাম কমেছে আর কিছু সবজির দাম বেড়েছে। শিম বাজারে নতুন সবজি, তাই দামও একটু বেশি। বাজারে এখন পর্যন্ত শুধু ঝিনাইদহ অঞ্চলের শিম পাওয়ার যাচ্ছে। বেগুন ও টমেটোর দাম আগের মতোই আছে। গত সপ্তাহেও একই দামে সবজি দুটি বিক্রি হয়েছে।

তবে ক্রেতারা বলছেন, কোনো সবজির দামই কমেনি, বরং বেড়েছে। গত সপ্তাহে ৪০ টাকা করে ফুলকপি কিনেছি। আজ সেটা ৬০ টাকা করে করে বিক্রি হচ্ছে। দিন যত যাচ্ছে মধ্যবিত্তের অবস্থা তত খারাপ হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo