শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

লালপুরে ভূমিহীন দেড়শ পরিবারকে উচ্ছেদের চেষ্টা, ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 16, 2022,
  • 303 সংবাদটি পঠিক হয়েছে

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইউপি চেয়ারম্যানসহ তার সহযোগীদের বিরুদ্ধে ভিপি লীজকৃত জমিতে ভূমিহীনসহ প্রায় দেড়শ পরিবারকে উচ্ছেদের চেষ্টাসহ ৯ লাখ টাকার গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাটোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, লালপুর উপজেলার নওপাড়া মৌজার ২৪ একর সরকারি জমিতে স্বীকৃত মতে ১৫০টি বসতভিটা, মন্দির, প্রাইমারি স্কুল,পুকুর,নালাসহ প্রায় ৪০০টি গাছপালা আছে। যা প্রতি বছর সরকারি ভাবে লীজ হয়। আর জমি লীজ নিয়ে বসবাস করে আসছে পরিবারগুলো। তবে স্থানীয় প্রভাবশালী ওসমান আলী মন্ডলসহ কয়েকজন ব্যক্তি এক হয়ে ঐ সরকারি জমি নিজেদের বলে দাবি করে আসছেন।

 

এ নিয়ে আদালতে মামলা চলমান আছে। অভিযোগে আরো বলায় হয়, গত ৯ অক্টোবর ওসমান আলী মন্ডলের নেত্বত্বে ৯ লাখ টাকার গাছ কেটে বিক্রি করে আত্মসাৎ করেছেন। সরকারিভাবে লীজকৃত এসব জমির গাছ কাটার প্রতিবাদ জানালে ভুক্তভোগীদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে উচ্ছেদ করার চেষ্টা করছে। আর এতে সহযোগীতা করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা। এবিষয়ে ভুক্তভোগী আবুল হোসেন, তসলিম উদ্দিন বলেন, আমরা গরীব দুঃখী অসহায় মানুষ, কোন মতে আমরা এই সরকারি জমিটা প্রতি বছর লীজ নিয়ে বসবাস করে আসছি। আমাদের যেন উচ্ছেদ না করা হয়।

 

এই জমিটুকুই আমাদের শেষ আশ্রয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা এই ঘটনটায় তিনি জরিতো নেই বলে জানিয়েছেন। ওসমান ভিপি জমির জাল দলিল করে ৪০ বছর ধরে কেস চালাচ্ছে। ৪১ বছর পর সে দুইটা ডিগ্রী পেয়েছে। প্রথমবার সরকারের পক্ষে ডিগ্রী পেলেও আপিলের পর দুইবার তা সরকারের বিপক্ষে গিয়েছে। আর ওসমান আলী মন্ডল ওই জমি তার ক্রয়কৃত দাবি করে বলেন, আমি আমার জমির গাছ আমি কেটেছি। এটা সরকারি জমি না।

 

এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, আমরা অভিযোগ পেয়ে গাছ কাটা বন্ধ করেছি। এটা ভিপি সম্পত্তি ছিল। সম্প্রতি এই জমিতে মামলা করে একজন রায় পেয়ে ভিপি সম্পত্তি অবমুক্তির জন্য ডিসি অফিসে আবেদন করেছেন। ডিসি অফিসের নির্দেশ পেলে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo