শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

লালপুরে ভেজাল গুড় ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 17, 2022,
  • 313 সংবাদটি পঠিক হয়েছে
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে বাজার তদারকির অভিযানে ভেজাল গুড় তৈরির অপরাধে সাগর হোসেন (৩৪) নামের এক গুড় ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানাসহ প্রায় ৮৫ মণ ভেজালগুড় তৈরির আলামত ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকালে র্যাব-৫ এর সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর’র সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন। এবিষয়ে মেহেদী হাসান তানভীর বলেন, অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্র্রব্য মিশ্রণে ভেজাল গুড় তৈরী, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে সাগর গুড় ভান্ডারকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, এ অভিযানে ৩ হাজার কেজি ভেজালগুড়, ২৮০ কেজি চিটাগুড়, ৬৫ কেজি হাইড্রোসালফেট, ২০ কেজি ফিটকিরি, ১০ কেজি ডালডা, ৫ চুন, ২ কেজি টেক্সটাইল কেমিক্যাল রং ধ্বংস করা হয়। জনস্বার্থে অপদ্রব্য মিশ্রত খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রয় রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo