শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

বুস্টার ডোজ পেয়েছেন দেশের ৪ কোটি মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 2, 2022,
  • 324 সংবাদটি পঠিক হয়েছে

দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন প্রায় চার কোটি মানুষ। সোমবার (১ আগস্ট) একদিনেই সারাদেশে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৯৭ লাখ ১৪ হাজার ৭৪ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৫ লাখ ৫৬ হাজার ১০০ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন তিন কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৫২৭ জন।

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৮ হাজার ৫৮৯ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৯ হাজার ৮৪৬ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭০৫ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৮৫৯ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬১ লাখ ৪৪৬ জনকে।

অধিদফতর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার ৯৮৪ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo