শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

লালপুরে ২০২২ জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 23, 2022,
  • 296 সংবাদটি পঠিক হয়েছে

 

এ জেড সুজন মাহমুদ লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে। (২২ অক্টোবর) শনিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে যৌথভাবে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন।

 

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাকের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি এএম রায়হান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার নাটোর জেলা সভাপতি সালাহ উদ্দিন প্রমূখ।

 

এসময় উক্ত সভায় আলোচনা হয়, সড়ক দুর্ঘটনার পর শুরুতেই সমঝোতা হওয়ায় অধিকাংশই আদালত পর্যন্ত মামলা গড়ায় না। আদালত পর্যন্ত এলেও দীর্ঘসূত্রতার কারণে বাদীপক্ষ হতাশ হয়ে যান, মুখ ফিরিয়ে নেন। এতে সঠিক বিচার না হওয়ায় সড়ক দূ্র্ঘটনা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নিরাপদ সড়ক গড়তে নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করে রাস্তায় চলাচলে সুযোগ করে দেওয়ার পাশাপাশি রাস্তা পারাপারের সতর্কতার সাথে ট্রাফিক আইন মেনে রাস্তা পারাপারে কথা বলেন। গতিসিমা নিয়ন্ত্রণ করে চালকদের প্রতি যানবাহন চালানোর আহবান জানান বক্তরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo