শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা, তিন যাত্রী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 23, 2022,
  • 307 সংবাদটি পঠিক হয়েছে

শরীয়তপুরের গোসাইরহাটে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার ভোরে উপজেলার কুচইপট্টি সেতুতে ঢাকা থেকে ডামুড্যাগামী লঞ্চ স্বর্ণদীপ প্লাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, জোয়ারের পানি বেশি থাকায় আজ ভোর রাতে সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচইপট্টি ইউনিয়নের সাইক্কা সেতুতে স্বর্ণদীপ প্লাস লঞ্চটি ধাক্কা দেয়। এ সময় লঞ্চের ছাদে ঘুমিয়ে থাকা ৫ থেকে ৭ জন যাত্রী দোতলার ছাদের পানির ট্যাংকের ওপর পড়ে যায়। আঘাতে ঘটনাস্থলেই ৩ যাত্রী মারা যান। আহত হন আরও ২ যাত্রী। আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত এক যাত্রীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতেরা হলেন, কোদালপুর সরদার পাড়া এলাকার শাহ আলি মোল্লার ছেলে তানজি (২৩), টাঙ্গাইলের শাকিল আহমেদ (২৫), জামালপুরের সাগর আলি (২৩)। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এঘটনায় লঞ্চের চালক ও মাস্টারকে আটক করেছে পুলিশ।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ভোররাতে লঞ্চ দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছে। আহত দুজনকে এখানে ভর্তি করা হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বলেন, লঞ্চ দুর্ঘটনায় লঞ্চের চালক ও মাস্টারকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে মামলা করবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo