শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঘূর্ণিঝড় সিত্রাং: মোংলা সমুদ্র বন্দরে ৭ নম্বর সংকেত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 24, 2022,
  • 310 সংবাদটি পঠিক হয়েছে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মোংলা সমুদ্র বন্দর ও তৎসংলগ্ন এলাকাকে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তর থেকে এ সতর্কতা সংকেত জারি করা হয়।

মোংলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শিহাব কবির বলেন, সকাল থেকে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইছে। ঘূর্ণিঝড় সিত্রাং আরও বেশি শক্তিশালী হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে মোংলা সমুদ্র বন্দর ও তৎসংলগ্ন এলাকাকে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে মোংলা ও তৎসংলগ্ন এলাকায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

মোংলা বন্দর ও সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo