শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হাসপাতালে ছিল পদ্মা-সেতু, বাড়িতে হলো আয়েশা-আঁখি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 3, 2022,
  • 338 সংবাদটি পঠিক হয়েছে

 

কুমিল্লার বরুড়ায় একসঙ্গে জন্ম নেওয়া দুই শিশুর নাম রাখা হয়েছিল পদ্মা ও সেতু। তবে তাদের নাম পরিবর্তন করে উম্মে হানি আয়েশা ও আরোহী আঁখি রাখা হয়েছে। মঙ্গলবার রাতে যমজ শিশুর মা সাবিকুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবিকুন নাহার ঝুমুর জানান, জন্মের ছয়দিন পর গত ২৭ জুন শিশু দুটির নাম পদ্মা ও সেতু পরিবর্তন করে উম্মে হানি আয়শা ও আরোহী আঁখি রাখা হয়েছে।

শিশুদের দাদা শুকুর আলী বলেন, হাসপাতাল থেকে আসার পর আত্মীয়-স্বজনরা ইসলামিক নাম রাখার জন্য বলে আমাদের। পরে তাদের বাবা সোহাগের পছন্দে নাম উম্মে হানি আয়েশা ও আরোহী আঁখি রাখা হয়।

বরুড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, শিশু দুটির নাম তাদের পরিবারের লোকজনের সম্মতিতে পদ্মা ও সেতু রাখা হয়েছিল।

উল্লেখ্য, ২১ জুন বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যমজ কন্যাশিশুর জন্ম দেন সাবিকুন নাহার ঝুমুর। ওই দিনই পরিবারের সম্মতিতে শিশু দুটির নাম পদ্মা এবং সেতু রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo