শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

গাজীপুর পাম্পে বিস্ফোরণ: একে একে মারা গেল দগ্ধ পাঁচজনই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 31, 2022,
  • 324 সংবাদটি পঠিক হয়েছে

গাজীপুরে সিএনজি পাম্পে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় জীবিত শেষ ব্যক্তি আনোয়ারুল ইসলামের (২৭) মৃত্যু হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ নিয়ে এ ঘটনায় দগ্ধ একে একে পাঁচজনেরই মৃত্যু হলো।

সোমবার (৩১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনোয়ারুলের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও পুড়ে গিয়েছিল তার। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

তার ছোট বোন আঞ্জু আক্তার জানান, তাদের বাড়ি ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি গ্রামে। বাবার নাম আজিজুল হক। বর্তমানে গাজীপুর গাছা কলম্বিয়া এলাকায় স্ত্রী লাকি ও এক মেয়েকে নিয়ে থাকতেন আনোয়ারুল। সেখানে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিং এর কাজ করতেন।

ঘটনার দিন হাসপাতালে দগ্ধ আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, তিনি আলআমিন গাছা এলাকার ‘ফাহিম বয়লার’ নামে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিং এর কাজ করেন। ডিজেল চালিত একটি কাভার্ডভ্যান নিয়ে বড়বাড়ি এলাকার হাজী ওয়াহেদ ফিলিং স্টেশন যান। ভ্যানটিতে গ্যাস ভরার জন্য অনেকগুলো লোহার জার ছিল। সেগুলোতেই পাম্প থেকে গ্যাস নেওয়ার কথা ছিল। গ্যাস নেওয়ার শুরুতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে গাড়িতে থাকা পাঁচজনই দগ্ধ হন।

এর আগে এ ঘটনায় দগ্ধ আতিকুল ইসলাম মিঠু, পারভেজ, আলআমিন ও টুটুলের মৃত্যু হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo