শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কারাগারে বসে আলিম পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 6, 2022,
  • 315 সংবাদটি পঠিক হয়েছে

সিলেটের কেন্দ্রীয় কারাগারে বসে উচ্চ মাধ্যমিক ও সমমানের (আলিম) সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছেন জুনায়েদ মিয়া (১৯) নামে এক শিক্ষার্থী। তিনি মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

রবিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন।

জুনায়েদ হবিগঞ্জের শানু মিয়ার ছেলে। আজ সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। কারাগারের অফিস কক্ষে বসে এ পরীক্ষায় অংশ নেন জুনায়েদ।

সিলেট কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, এক শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছেন। তিনি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে আছেন। সেখানে শিক্ষাবোর্ড কর্তৃক শিক্ষকের তত্ত্বাবধানে তার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা কারাগারের পক্ষ থেকে তার পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo