শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

পরীক্ষার ৫ ঘণ্টা আগে মারা গেলেন পরীক্ষার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 6, 2022,
  • 300 সংবাদটি পঠিক হয়েছে

কেন্দ্রীয় পরীক্ষায় বসার পাঁচ ঘণ্টা আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও আলিম (উচ্চমাধ্যমিক) পরীক্ষার্থী মো. মেহেদী হাসান।

রোববার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে অসুস্থ অবস্থায় গাজীপুরের তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মেহেদী হাসান যশোর জেলার কোতোয়ালী থানার নাটুয়াপাড়া গ্রামের মো. সালাম মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমান।

তিনি বলেন, আমাদের একজন পরীক্ষার্থী মাদ্রাসার পাশে নিজস্ব ব্যবস্থাপনায় থেকে পড়াশোনা করত। রাতে সেখানেই অসুস্থ হয়ে পড়ে। পরে তার স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মরদেহ স্বজনদের দায়িত্বে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে মেহেদীর মৃত্যুতে মাদ্রাসাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরীক্ষার আগ মুহূর্তে এমন খবরে হতবিহ্বল হয়ে পড়েন তার সহপাঠীরা।

কাওসার আল হুসাইন নামের এক শিক্ষার্থী বলেন, মেহেদীর হঠাৎ এমন চলে যাওয়া আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। তিনি কিছুটা অসুস্থ ছিলেন। সকালে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। আমরা আল্লার কাছে দোয়া করছি যেন তাকে বেহেশত নসিব করেন।

আইমান নামের আরেক শিক্ষার্থী বলে, আমি বাকরুদ্ধ, কোনো কিছু বলার শক্তি নেই। গতকাল রাতেও দেখা হয়েছে। ১১টা থেকে যার আজ পরীক্ষা দেওয়ার কথা, সে এখন না ফেরার দেশে চলে গেল। কাল রাতের দেখাই যে শেষ দেখা হবে তা বুঝতে পারিনি। আল্লাহ মেহেদীকে জান্নাত দান করুন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo