শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রেমের প্রমাণ দিতে প্রেমিকের সামনে মাদরাসাছাত্রীর বিষপান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 8, 2022,
  • 339 সংবাদটি পঠিক হয়েছে

কুমিল্লায় প্রেমের প্রমাণ দিতে গিয়ে প্রেমিকের সামনে বিষপানে আত্মহত্যা করেছে এক মাদরাসাছাত্রী। সোমবার (০৭ নভেম্বর) বিকেলে জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাদরাসাছাত্রী ওই এলাকার আবদুল আউয়ালের মেয়ে নূরজাহান আক্তার (১৪)। সে অম্বরপুর আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রেমিক শাকিল (১৭) একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, নূরজাহান ও শাকিলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে হঠাৎ কয়েক দিন ধরে শাকিল নূরজাহানের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছিল। সোমবার বিকেলে গ্রামের এক নির্জন স্থানে দুজনে দেখা করে। এ সময় শাকিল তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে সেখানেই বিষপান করে নূরজাহান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরে এক কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় প্রেরণ করে। পথিমধ্যে নূরজাহান মারা যায়।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খান বলেন, এ ঘটনায় চান্দিনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo